সুনামগঞ্জে যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।
প্রত্যাহার পাওয়া নেতারা হলেন, সুনামগঞ্জের জামালগঞ্জের উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মোঃ এনামুল হক এবং দিনাজপুরের বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রহমান মামুন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।