নিজস্ব প্রতিনিধি,জহুরুল ইসলাম জহির
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ আশুলিয়া থানার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি আশুলিয়া থানা ছাত্রদল ও সাবেক সহ-সভাপতি ঢাকা জেলা ছাত্রদলের নেতা জাহিদ হাসান বিকাশ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা। ঈদের এই আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক—এটাই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের দিনই নয়, এটি মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।
জাহিদ হাসান বিকাশ বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সকলকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ ও শিক্ষা দেশের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করবে।
শেষে তিনি আশুলিয়া থানাসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—
“সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।”