
নিজস্ব প্রতিবেদক :পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ইকোরেভল্যুশন চট্টগ্রাম জেলার জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেছে। এতে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আহসান হাবীব নিলয় এবং ডেপুটি কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হয়েছেন এজাজ আদিব।
সংগঠনটি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ, বৃক্ষরোপণ, ইকো-ব্রিকস নির্মাণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জৈব কৃষির প্রচারে কাজ করছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক আন্দোলন গড়ে তোলাই এর মূল লক্ষ্য।
ইকোরেভল্যুশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরাজুল হক বলেন, "স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় নেতৃত্বের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের নতুন কমিটির প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।"
উল্লেখ্য, উপকূলীয় এলাকা হওয়ায় চট্টগ্রামের পরিবেশ রক্ষায় সুসংগঠিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে।