
নিজস্ব প্রতিবেদক : আজ পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। বাঙালির সার্বজনীন উৎসব উপলক্ষে সবাই মেতেছে আনন্দে। দিবসটি উপলক্ষে পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জন নিয়ে সবাই ঘুরতে বের হয়েছেন, যার একটা বড় অংশ দেখা গেছে জাতীয় চিড়িয়াখানায়। বৈশাখের গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ পছন্দের প্রাণিগুলো কাছ থেকে দেখার জন্য এসেছেন।
সোমবার (১৪ এপ্রিল) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এতে অন্যদিনের তুলনায় কিছুটা গরম বেড়েছে।
দর্শনার্থীরা জানান, চিড়িয়াখানা এমন একটা জায়গায় যেখানে পরিবার নিয়ে আসা যায়। এখানের পরিবেশ সবার জন্য আনন্দদায়ক। শিশুরা যেমন বিভিন্ন পশু-পাখি দেখে আনন্দ পায়, তেমনি অভিভাবকরাও যানজটের নগরীতে কিছুটা সজীবতা খুঁজে পান
সরেজমিনে দেখা যায়, বৈশাখের সকাল থেকেই দর্শনার্থীরা চিড়িয়াখানার দিকে আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়লেও বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা। তাদের কেউ কেউ পরিবার-পরিজন, কেউ আবার এসেছেন বন্ধু-বান্ধব নিয়ে