
মো:জহুরুল ইসলাম (জহির): আশুলিয়ায় FIND PENGUINS APP অনলাইন জুয়ায় হেরে গার্মেন্টস শ্রমিক হৃদয় নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন। রবিবার ১৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে পুকুরপাড় মিয়াবাজার ওয়াসীম শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
হৃদয়ের বাড়ি বরিশাল আমতলী সোনামোড়া গ্রামের আবুল কাসেমের ছেলে । তিনি রেডিয়েন্ট নীটওয়্যার লিমিটেড গার্মেন্টসে অপারেটর চাকরি করতেন। নিহত হৃদয়ের স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহত পরিবারের থেকে জানা যায়, তিনি মোবাইলের অনলাইন জুয়া খেলে বার বার ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করেছেন।অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এমন একটি তথ্য তার মোবাইল অপারেটরের মাধ্যমে জানা যায়।গতকাল ১লক্ষ ৫০হাজার টাকা অনলাইন জুয়ায় বিটলস করার কারনে চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেন। দীর্ঘ সময় সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। এরপর ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্ত্যবরত চিকিৎসকরা তার মুত্যু নিশ্চিত করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক এস আই মদন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে