মোঃ মাহফুজুর রহমান ফরহাদ, ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে রক্ষায় সচেতনতার আহ্বান জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুর রহমান (এমপি)।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলাফেরা করছে, কী করছে এবং কোথায় সময় কাটাচ্ছে—এসব বিষয়ে পরিবারের সদস্যদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বর্তমানে খারাপ সঙ্গ ও অসচেতনতার কারণে অনেক তরুণ মাদকের ভয়াবহ ছোবলে জড়িয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, সন্তানদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক বন্ধন শক্তিশালী করতে হবে। পরিবার সচেতন হলে সমাজ সচেতন হবে এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইটনা গড়ে তোলা সম্ভব হবে।
সচেতন মহল মনে করছেন, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তারা বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে।
মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরাও।
প্রচারে:
জনাব বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুর রহমান (এমপি)
মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-৪।