মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি
একতাই শক্তি -একতাই বল এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালে পূর্বখলিলপুরে কিছু তরুনদের নিয়ে হাটি হাটি পায়ে পথ চলা শুরু।
উদ্যেশ্য -খলিলপুর গ্রামকে আদর্শ গ্রামে রুপান্তরিত করার শপথ "খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন" এর চলো সবাই একসাথে।
"মাদকে না বল -মাদক ছেড়ে খেলতে চল "এবারের প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ও উৎসব মুখর নান্দনিক পরিবেশে খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহার পরের দিন ঈদপরবর্তী কর্মসূচি হিসেবে খলিলপুর গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
উল্লেখ্য,৬.৩০ মিনিটে খেলাটি অনুষ্ঠিত হবে।পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে।
উক্ত অনুষ্ঠানের সাফল্য, আনন্দময়তা ও উদ্দীপনা কামনা করেন অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলীর (দাতা +সদস্য) মো:সাত্তার বিশ্বাস হিমু, মীর মিজান হোসেন,মো:রবিন বিশ্বাস,মো:রুবেল ও মো: রিয়াজুল মোল্লা,মো:মনির শিকদার,মো:মোকছেদ মোল্লা।
শুভেচ্ছা জ্ঞাপন করেন অত্র সংগঠনের সভাপতির দাপ্তরিক উপদেষ্টা মো: সাকিব বিশ্বাস ও সাধারণ সম্পাদকের দাপ্তরিক উপদেষ্টা মো :রফিকুল ইসলাম।
এছাড়াও আরো শুভেচ্ছা জ্ঞাপন করেন খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।
খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কর্তৃপক্ষ বলেন, আপনাদের সকলের পারস্পরিক সহযোগিতায় অনুষ্ঠানের স্বার্থকতা ও প্রানবন্ত হবে বলে আশাবাদী এবং উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত।