মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে ৫১ পিস ইয়াবাসহ শাওন ইসলাম(২০) নামে ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ।সূত্রে জানা যায়,গেফতারকৃত শাওন ইসলাম উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামের ফারুক ব্যাপারীর ছেলে।
২১ মে বৃহস্পতিবার দিবাগত রাত ৩:২০ ঘটিকার সময় তা স্বয়ং কক্ষ হইতে ৫১ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে আরো জানা যায়।উল্লেখয়,এই সংক্রান্তে হরিরামপুর থানার মামলা নাম্বার ০৭ (০৫)২৬ রুজ্জু করা হয়েছে ।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোন জানান, আমাদের অভিযান চলমান থাকবে।