মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ মে রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে জালাল (৪০), বাদশা মিয়া (২৭) ও জাকির হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে জালালের বিরুদ্ধে একটি হত্যাসহ মোট ৩টি মামলা এবং জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।ডিবি কর্মকর্তারা জানান, সাভার-আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।