মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরের মাদক সম্রাট, ২১ মাদক মামলার আসামি হুকুম আলীকে (৫২) মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটকৃত হুকুম আলী উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
২ জুন (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।এ সময় তার বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হরিরামপুর থানায় মাদক সংক্রান্ত আরও একটি নতুন মামলা রুজু করা হয় বলে থানা সূত্রে জানা যায়। যাহার মামলা নম্বর ১(০৬)২৬।
উল্লেখ্য, হুকুম আলী দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও ২১ মাদক মামলা রয়েছে।এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আফজাল হোসেন জানান, মাদককে জিরো টলারেন্স করতে আমাদের বিরোধী অভিযান অব্যাহত থাকবে।