স্টাফ রিপোর্টার : মোঃ সেলিম রেজা : ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পিকনিক-পরবর্তী জরুরি মিটিং আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমিতির আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম জীবন এবং সদস্য সচিব মোঃ তাহাজ্জাত হোসেন হিরুর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, নবগঠিত কমিটির বিভিন্ন কার্যক্রম এবং দেবহাটা উপজেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে ভাতশালা ও কোমরপুর এলাকায় চলমান বাঁধ সংস্কার প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়, যা ড. মোঃ কামরুজ্জামান, এন.ডি.সি ও অতিরিক্ত সচিবের সার্বিক সহায়তায় বাস্তবায়ন হচ্ছে।
সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং বিভিন্ন গঠনমূলক মতামতের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে সবাই দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়ন, ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।