সেলিম চৌধুরী, ষ্টাফ রিপোর্টার
রংপুর মেট্রোপলিটনের হাজিরহাট থানা এলাকার হাসনা বাজারে হুসনা টোবাকো কোম্পানি লিমিটেডের মালিকগং ১।মোঃ সারোয়ার হোসেন (৬৭),২।মোঃ সুলতান আলী(৫৫),৩।মোঃ লেবু(৪৫),৪।মোঃ খোরশেদ(৪০)।
উল্লেখিত ব্যক্তিরা বিগত ১৫ বছর আগে হাজিরহাট এলাকার স্থায়ীবাসিন্দা মোঃ ছহির উদ্দিন কান্দুরা(৬৫) কাছে মৌজাঃউত্তম,জে এল নং ৫২,সি.এস খতিয়ান নং ১২৪৫, এস.এ খতিয়ান নং ১২৫৩,আর.এস দাগ নং৫০/১,এস,এ দাগ নং ৪২১৯,মোট জমি ৩৩৬ শতকের মধ্যে ৪৭ শতক জমি বায়না রেজিস্ট্রি করে নেয়।
থানায় অভিযোগের সূত্র ধরে জমির মালিকের সাথে কথা হলে,তিনি এই প্রতিবেদক কে জানায়,জমির বায়না রেজিস্ট্রির দিন থেকে ১ বছরের মধ্যে সম্পূর্ণ পাওনা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে নিবেন।অন্যথায় রেজিস্ট্রির কোন মূল্য থাকবে না।কিন্তু হুসনা টোবাকোর মালিকগং রা এতো বছর পরেও জমি রেজিস্ট্রি না করে,ক্ষমতার প্রভাব খাঁটিয়ে জোর করে ভোখদখল করে আসছে।আমি এব্যাপারে থানায় পরপর ৪বার অভিযোগ করিলে, থানায় আসিবার কথা বললেও ওনারা থানায় আসেন না।
তাই আজ,আমি ও আমার পরিবারের লোকজনসহ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমার জমি দখল নিতে আসি।অভিযোগের ব্যাপারে থানায় যোগাযোগ করা হলে,ডিউটিরত অফিসার এসআই হাফিজ বলেন,আমি অভিযোগ পাইছি।তিনি আরো জানান,আমরা থানা থেকে মীমাংসার উদ্যোগ নিলেও উনারা থানায় হাজির হন না।
এলাকাবাসীর সাথে কথা হলে, এলাকাবাসীর অনেকেই বলেন, উনারা অর্থের জোরে ও ক্ষমতার প্রভাব দেখিয়ে অবৈধভাবে ভোগদখল করে আসছে।আমরা চাই, প্রকৃত মালিক জমি ফিরে পাক।