মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার
ঢাকা জেলার সাভার উপজেলার পোড়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ জন পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।রোববার (১৪ জুন) ভোর ৩টা ৩০ মিনিটে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে খোকন (৫০), রাশেদ (৪০), মনির (৪৭), রবিন (২৫), সিনবাদ (২৬) ও খোকন হোসেন (৪১) নামে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক বান্ডিল ৫২টি তাস, পাঁচ বান্ডিল ইনটেক তাস, নগদ ১১ হাজার ৫৫০ টাকা এবং একটি প্লাস্টিকের পাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর পরিচালনা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।