মোঃ রফিউল ইসলাম রুবেল, জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসহরের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেনকে পৌর বিএনপি'র দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১৮ই জুন বৃহস্পতিবার পাঁচবিবি পৌর বিএনপি'র আহবায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল ও যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউল ফেরদৌস রাইটের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,
পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন মন্ডল, জাতীয়তাবাদী দল বিএনপি'র শৃঙ্খলা ভঙ্গের কারণে
তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেশা করার ভিডিওর দৃশ্য ভাইরাল হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃংখল রাজনৈতিক দল, এখানে শহীদ জিয়াউর রহমান আদর্শের
সকল কর্মকান্ড সকলেই মেনে চলা বাধ্যতামূলক,বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের যেকোনো নেতাকর্মীদলের শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে জড়িয়ে পড়লেই তাকে শাস্তি পেতে হবে বলে জানানো হয়েছে পাঁচবিবি পৌর বিএনপি'র পক্ষ থেকে।
এ বিষয়ে পৌর বিএনপির আহবায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল ও যুগ্ম সম্পাদক জিয়াউল ফেরদৌস রাইট বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন, একটি সুশৃংখল দল।এখানে দলের দোহাই দিয়েই হোক এবং ব্যক্তিগতই হোককেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে অন্যায় করে পার পাওয়ার কোন সুযোগ নাই, অন্যায় করলে শাস্তি পেতে হবে।