দৈনিক দেশের মুখ,জহুরুল ইসলাম জহির
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওসি তরিকুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানা এলাকায় মাদক কারবার, ছিনতাই, চুরি, ডাকাতি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। নিয়মিত অভিযানের ফলে অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আগের তুলনায় অনেক বেড়েছে।
শুধু অপরাধ দমনই নয়, থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে তাঁর আন্তরিক ও মানবিক আচরণও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অভিযোগ নিয়ে থানায় আসা মানুষের কথা ধৈর্যসহকারে শোনা, দ্রুত প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান এবং ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব তাঁকে সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওসি তরিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমেছে। জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ আশুলিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
এলাকাবাসীর মতে, একজন দক্ষ, সৎ, পেশাদার ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি তরিকুল ইসলাম আশুলিয়া থানাকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছেন। তাঁর নেতৃত্বে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে চলমান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন তারা।
জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর অবদান এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ওসি তরিকুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন আশুলিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।