
নিজস্ব প্রতিবেদক: এক বিরল ও মানবিক উদ্যোগে রাজধানীর এক কলেজের অধ্যাপকের হারানো মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর করেছেন এক তরুণ সমাজকর্মী।
সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা-এর সহকারী অধ্যাপক জনাব মোঃ আহসানউজ-জামান সম্প্রতি তার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির সূত্র ধরে খুব অল্প সময়ের মধ্যেই মোবাইলটি উদ্ধার করে অধ্যাপকের হাতে তুলে দেন তারই এলাকার এক সমাজসেবক ও সঙ্গীতশিল্পী মমতারিন মেরী।
জনাব আহসানউজ-জামান, সুবিদখালী রই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ হানিফ তালুকদার এর সন্তান। মোবাইল উদ্ধারের এই কার্যক্রমে তার ছোট ভাই ও সমাজকর্মী ইফতেখার শাকিলের সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য।
মমতারিন মেরী জানান, "একজন সম্মানিত শিক্ষকের পরিবারের সদস্যের হারানো জিনিস ফিরিয়ে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ইনশাআল্লাহ, মানুষের পাশে থাকার এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, তরুণ প্রজন্মের এই ধরণের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়।