
মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা জামায়াতের উদ্যোগে গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে "দাওয়াতি পক্ষ" ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মহালছড়ি বাজার এলাকায় এ গণসংযোগ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহালছড়ি উপজেলা সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান ।
এসময় হালছড়ি উপজেলা সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাংখা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ। এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানী দিতে জামায়াতের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। উক্ত দাওয়াতী পক্ষ ও গণসংযোগে আরো উপস্থিত ছিলেন
মহালছড়ি উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাস্টার মোহাম্মদ মোখলেছুর রহমান, উপজেলা জামায়াত নেতা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোঃ রানা , মহালছড়ি বাজার জামায়াতের ইউনিট সভাপতি মোহাম্মদ আবদুল ছবুর সহ প্রমুখ।