
মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে মানিকগঞ্জের হরিরামপুরে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা।
সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় খন্দকার আছিফুর রহমান তোতা দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি দেশের মফস্বল সাংবাদিকদের সংগঠিত করা এবং তাদের পেশাগত স্বার্থে কাজ করার ক্ষেত্রেও তিনি সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে বিএমএসএস পরিবার একজন অভিভাবকতুল্য সংগঠককে হারিয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
তাঁর মৃত্যুতে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানানো হয়।
বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর বলেন, খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন মফস্বল সাংবাদিকদের একজন অভিভাবক ও নিবেদিত সংগঠক। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু বিএমএসএসের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।