জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন ৪১'তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ নাহিদ হাসান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌসকে পাঁচবিবি উপজেলায় বদলির পূর্বের আদেশ বাতিল করে তার স্থলে মোঃ নাহিদ হাসানকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।
জানা গেছে, মো নাহিদ হাসান ৪১'তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। তিনি পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। সেখান থেকে তাকে পাঁচবিবিতে পদায়ন করা হলো। তিনি যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি শীঘ্রই পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।