সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)
কেউ অপরাধ করলে পরিবার এমনকি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারন বিগত সরকারের আমলের সেই পুলিশ এখন আর নেই। ওই সময়ের অপরাধীরা এখন গর্তে ঢুকে পড়েছে এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( সাভার সার্কেল) শাহীনুর কবির।মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার রোয়াইল ইউনিয়নে ১৩ নং পুলিশি বিট এলাকা খড়ারচর বাজার এলাকায় ইভটিজিং, চাঁদবাজ মাদক, সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। সেইসাথে কেউ যেন বিনা কারনে কোন হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। কেউ আপরাধ করলে আপনারা তাকে ধরে পুলিশকে খবর দিবেন।এসময় বিশেষ অতিথির বক্তব্যে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা না লাগালে দোকানে তালা লাগানো হবে। সিকিউরিটি গার্ড (মানুষ) ফাকি দিতে পারে কিন্ত সিসি ক্যামেরা ফাঁকি দেয় না। বিশেষ করে বাজারে চুরি ডাকাতি রোধ করতে হলে অবশ্যই স্বাস্থ্যবান লোকদের দিয়ে পাহাড়ার ব্যবস্থা করতে হবে। চুরি ডাকাতি রোধ করতে হলে আপনার দোকান এমনকি বাড়িতেও রাতে আলোর ব্যবস্থা রাখতে হবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খড়ারচর বাজার কমিটির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল করিম প্রমুখ।