মোহাম্মদ আলম, নিজস্ব প্রতিনিধি
১০ মে ২০২৫: বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা বিতর্কিত কর্মকাণ্ডের পেছনে রাষ্ট্রপতির নিরব ভূমিকা অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও মাই টিভির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলম।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু যদি তাঁর সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতেন এবং সঠিক সময়ে বক্তব্য দিতেন, তাহলে আওয়ামী লীগ নেতারা এত সহজে অশান্তি সৃষ্টি করতে পারত না। তার নীরবতা যেন এই অশান্তিকে প্রশ্রয় দিচ্ছে।
তিনি আরও বলেন, "রাষ্ট্রপতি দেশের অভিভাবক। জনগণের স্বার্থে তাকে অবশ্যই পক্ষপাতহীন অবস্থান নিয়ে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আমরা দেখছি, বর্তমান রাষ্ট্রপতি সম্পূর্ণ নীরব, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বার্তা বহন করে।
সাংবাদিক মোহাম্মদ আলম রাজনৈতিক দলগুলোর প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকার ও রাষ্ট্রপতির উচিত দেশের জনগণের কণ্ঠস্বর শোনা এবং স্বচ্ছ নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
এ সময় তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের ওপর হয়রানিমূলক মামলা-হামলার প্রতিবাদ জানান।