আশুলিয়া নিজস্ব প্রতিনিধি
আশুলিয়ার ভাদাইল এলাকায় তিন বন্ধু রোডে ঘটে এমনই একটি মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে বজ্রপাতে ইদু হোসেন (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হন। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। ঘটনার সময় তিনি নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ শুরু হওয়া বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি...
সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।