মোঃরেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি
কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমূখী বিরতিহীন আন্তঃনগর (৮১৫) আপ পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কালুরঘাট সেতু অতিক্রম করার সময় একটি সিএনজিকে পিছন থেকে ধাক্কা মারে! এতে সিএনজিতে থাকা একটি শিশু ঘটনাস্থলে নি'হ'ত হয়! 💔
কালুরঘাট ব্রীজে ডেড স্টপেজ ছিলো। মূলত, ব্রীজ থেকে সব গাড়ি না নামতেই ট্রেন ব্রীজে উঠিয়ে দেওয়া হয়। ব্রীজের ওপাশে সিএনজিকে সিগন্যাল দেওয়া হয়েছে দাঁড়ানোর জন্য, কিন্তু সিএনজি সিগন্যাল অমান্য করে অর্থাৎ দাঁড়ায় নি। ব্রীজের উপর আরও একটি টেম্পু ছিলো, জানা গেছে ট্রেনটি আরও দ্রুত গতিতে আসলে হয়তো সেই টেম্পুটিও দূর্ঘটনার শিকার হতো। মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি।