নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদ–উল আযহা উপলক্ষ্যে সাভার–আশুলিয়াবাসী সহ দেশের সর্বস্তরের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালের পরিবর্তন এর সম্পাদক ও জাতীয় দৈনিক সন্ধ্যা বাণীর স্টাফ রিপোর্টার কেএম সোহেল হাওলাদার
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
ত্যাগের মহান শিক্ষাই ঈদ-উল-আযহার মূল বার্তা। ঈদ-উল-আযহা আমাদের শেখায় কেবল পশু নয়, বরং নিজের আত্মমর্যাদা, অহংকার ও স্বার্থপরতাকেও কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ ধরতে।"
তিনি বলেন,
"এই পবিত্র দিনে আমাদের উচিত সমাজের অবহেলিত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ একা উপভোগ নয়, বরং সবার সাথে ভাগ করে নেওয়াই সত্যিকারের ঈদের সৌন্দর্য।"
পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়ে এক মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,
"আসুন ঈদ-উল-আযহার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমরা ভালোবাসা, শান্তি ও সহমর্মিতার এক সমাজ গড়ে তুলি।"
শেষে তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন,
"আপনাদের ও আপনাদের পরিবারের জন্য রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া।
*ঈদ মোবারক 🌙