শাহ্ মুহাম্মাদ ছগির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত বায়েজিদ থানা শাখার পক্ষ থেকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে। ঈদ শুভেচ্ছা বার্তায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বায়েজিদ থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ছারোয়ার বলেন, "ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের উচিত সমাজে শান্তি, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।"
তিনি আরও বলেন, “ঈদ-উল-আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। ব্যক্তি, পরিবার ও জাতীয় জীবনে এই ত্যাগের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।” তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
এছাড়া শুভেচ্ছা বার্তায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা জানান।
সর্বোপরি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বায়েজিদ থানা শাখার নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে কোরবানির ত্যাগ ও ইসলামী আদর্শ প্রচারে সচেষ্ট থাকবে বলে জানান মুহাম্মাদ ছারোয়ার।