মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে বারসিক হরিরামপুর এর আয়োজনে যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর প্রেসক্লাবের সহ সভাপতি নাজমুল চৌধুরী নাহিদ,
হরিরামপুর সবুজ সংহতি কমিটির সদস্য সচিব বাপ্পি খান,হরিরামপুর সেচ্ছাসেবক টিম এর সভাপতি মোহাম্মদ আলী, বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষক হিমেল হোসেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বারসিক হরিরামপুর এর প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা প্রমূখ।
উল্লেখ্য, কৃষিবিদ্যা,জলবায়ুর ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব যুব প্রশিক্ষণ কর্মশালা নিয়ে আলোকপাত করা হয়।