সালথা, (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় রবিন`স একাডেমি`র ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বেলা ১১টায় রবিন`স একাডেমি, এইচএসসি ব্যাচ ২০২৫ এর আয়োজনে উপজেলার হল রুমে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ৪৫ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
রবিন`স একাডেমির পরিচালক রবিন ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরোয়ার হোসেন বাচ্চু (সভাপতি, জাকের পার্টি সালথা থানা) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম শিকদার (সাধারণ সম্পাদক, জাকের পার্টি সালথা থানা), মোঃ এনায়েন হোসেন (শিক্ষক, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়), মোঃ মকিবুল ইসলাম (সভাপতি, জাকের পার্টি ছাত্রফ্রন্ট সালথা উপজেলা) এবং আতিকুর শিকদার (সালথা উপজেলা জাকের পার্টি ওলামাফ্রন্ট) সহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন মাজীদ তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থী ও একাডেমির সকল ছাত্রছাত্রী, বিশেষ অতিথিগণ, প্রধান অতিথি ও রবিন'স একাডেমির পরিচালক রবিন স্যার বক্তব্য প্রদান করেন।
এসময় রবিন`স একাডেমির পরিচালক রবিন ইসলাম বলেন, ২০১৮ সাল থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রবিন`স একাডেমির যাত্রা শুরু করি। এরপর ২০২০ সাল থেকে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে এবছর দিয়ে মোট ৮তম ব্যাচের কোর্স সম্পন্ন হয়েছে।
আর এই ব্যাচে সালথা সরকারি কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ ও নগরকান্দা এম.এন একাডেমির শিক্ষার্থীরাও রয়েছে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীরা সকল অতিথিদের মেহমানদারি করেন এবং এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য দোয়ার আবেদন জানান।