জয় চন্দ্র শীল,বরগুনা জেলা প্রতিনিধি
আমতলী কেওয়াবুনিয়া কান রাস্তা নামক স্থানে ঢাকা থেকে আগত ইকরা পরিবহনের সাথে ব্যাটারী চালিত অটো রিস্কার মুখমুখি সংঘর্ষে স্থানেই নিহত দুইজন এ বং শিশু সহ আহত পাঁচজন। নিহত আহতদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে পাঠিয়েছে।
বরগুনার আমতলীতে বাস চাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ (শনিবার, ২১ জুন) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার কেওয়াবুনিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আজিজুল ইসলাম। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। এছাড়া নিহত অপরজন নারী। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা
ফায়ার সার্ভিস কর্মী জানায়, আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে কুয়াকাটা গামী ইকরা পরিবহনের একটি বাস একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার দুই যাত্রী, আহত হন আরো তিনজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করে পুলিশ।