মোঃকাউসারুল ইসলাম, মহালছড়ি
সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন)মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং মহালছড়ি উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি মোহাম্মদ আবু রায়হান জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করেন।স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা স্কাউটস সম্পাদক নিপুল বিকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন আইসিটি ও মেম্বারশীপ চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ স্কাউট ,মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দিপক সেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।
কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
এতে মহালছড়ি উপজেলার ২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ জন কাব এবং ২৮ জন ইউনিট লিডার অংশ নেন। কয়েকটি স্টেশন ভাগ হয়ে কাব শিশুরা তাদের বিভিন্ন পারদর্শিতা যেমন তীর নিক্ষেপ, মাছ শিকার, বল নিক্ষেপসহ বিভিন্ন পারদর্শিতা পরিবেশন করে।