শাহ্ মুহাম্মদ ছগির হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়ার আয়োজন ও পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন সোমবার বিকাল ৫টায় শহরের আই.এ.বি নগর কার্যালয়, সোনালী ভবন, ১নং রেলগেইটে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশিম, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়ায় অংশগ্রহণ করেন সরকারি তোলারাম কলেজসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী-পরীক্ষার্থীরা।
আয়োজনে বক্তারা পরীক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং ইসলামী মূল্যবোধে উজ্জীবিত থেকে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।