রংপুর প্রতিনিধি
"বর্ষার মৌসুমে রাস্তায় পড়ে থাকা খরের পঁচা আবর্জনা- কাঁদা মাটির কারণে সড়কে দূর্ঘটনা রোধে নিজ উদ্যোগে তা অপসারণসহ কাঁচা রাস্তায় বালু ভরাট এবং রাবিশ ফেলে দিয়ে জনসাধারণের চলাচলের উপযোগী এবং নিরাপদ করতে নিরলসভাবে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন,গত রবিবার পীরগঞ্জ উপজেলা ১৪নং চতরা ইউনিয়নের বাটিকামারী গ্রামে মোঃআঃ রহিম মন্ডলের ছেলে তরুন ব্যবসায়ী,মানবিক মানুষ, নিরহংকারী,মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত, মোঃ রায়হান কবির মন্ডল (কবির মিয়া)।
চতরা বন্দর থেকে নুনদহ ঘাট গামী রাস্তা সহ উক্ত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রত্যন্ত গ্রামের রাস্তাগুলো প্রতিবছর বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচল উপযোগী করতে নিজ অর্থ ব্যয় করে তিনি এইসব মানবিক কাজগুলো করে থাকেন।
স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, কবির মিয়া প্রতিবছর গ্রামীণ রাস্তাগুলো আমাদের চলাচলের উপযোগী করতে গর্তে বালু ভরাট,কাঁদায় রাবিশ ফেলাসহ রাস্তাগুলো পরিস্কার পরিচ্ছন্ন করেন।
শুধু তাই নয় অসহায় মানুষের বিয়ে, চিকিৎসায় ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে তার ভুৃমিকা ভোলার মতো নয়।এমন মানুষ সবার ঘরে-ঘরে জন্ম নিক।