লালমোহন,(ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার বিকালে উপজেলা কালমা ইউনিয়নে ডাওরি বাজারে প্রধান সড়কে মানববন্ধন করা হয় এতে নারী-পুরুষ সহ শত শত লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আলোচিত এ মাদক ব্যবসায়ীর নাম শাহাবুদ্দিন মাধব ব্যবসা করে এলাকা যুবকসমাজকে নষ্টার দিকে ঠেলে দিচ্ছে। এলাকাবাসীর দাবি মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন এর আইনের আওতা আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাওরী বাজারের বাসিন্দা আলম মোস্তফা ইতি বেগম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন কালমা ইউনিয়নের মানুষ সুন্দরভাবে বসবাস করতে চায়।
তিনি আরো বলেন লালমোহন তজিম উদ্দিন এর সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর কাছে আমাদের বিনীত অনুরোধ অতি বিলমে মাদক ব্যবসায়ী শাহাবুদ্দীনকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় যাতে যুবসমাজ নষ্ট না হয় সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই মাদক ব্যবসায়ীদের ধরে যেন আইনের আওতানা হয়।