মোঃশফিকুল ইসলাম শফিক,ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়।মিছিল শেষে সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে " প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময় " এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন,
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব উৎপল চন্দ্র সরকার,
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ এনামুল হক, বেসরকারি সংস্থা কারিতাসের প্রতিনিধি এম এম আর সৌরভ, সাংবাদিক সেলিম আহম্মদ, আলোচনা সভাটি পরিচালনা করেন, পারির সি ডি কর্মকর্তা বিদ্যুৎ মাংসাং।