নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ (ভাঙ্গুরা-চাটমোহর-ফরিদপুর) আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সভাপতি কেএম হারুন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেএম হারুন বলেন, "কৃষিবিদ হাসান জাফির তুহিন একজন পরীক্ষিত নেতা।
তার নেতৃত্বে পাবনা-৩ আসনে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় হবে। আমরা তার পাশে আছি এবং সর্বাত্মক সহযোগিতা করব।"
উল্লেখ্য, কৃষিবিদ হাসান জাফির তুহিন পাবনা জেলার কৃতি সন্তান। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।
তারেক রহমানের এই সিদ্ধান্তে পাবনা-৩ আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে আসন্ন নির্বাচনে বিএনপি এই আসনে বিজয়ী হবে।