নিজস্ব প্রতিনিধ আশুলিয়া (ঢাকা):
শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইল এলাকার ‘তিন বন্ধুর রোডে’ ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে *সাব্বির ইলেকট্রনিক্স*-এর স্বত্বাধিকারী *মোহাম্মদ এনামুল হক*-এর নিজ বাসায় হামলা চালায় একদল সন্ত্রাসী। সন্ত্রাসী চক্ররের মুল হোতা ১। ডিক্স আলামিন ওরফে আল আমিন ভাই,২। তানভীর ওরফে কবজি কাটা তানভীর,৩। নাঈম ওরফে ইয়াবা নাঈম, ৪। মাজেদ ওরফে ইয়াবা মাজেদ ও আরো অজ্ঞাত ৪০-৫০ জন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চাঁদার দাবিকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র এনামুল হককে হুমকি দিয়ে আসছিল। দাবিকৃত চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
হামলাকারীরা অতর্কিতভাবে বাসার প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং এনামুল হকসহ পরিবারের সদস্যদের মারধর করে। এ ঘটনায় তার স্ত্রী ও এক প্রতিবেশী আহত হন বলে জানা গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
*এনামুল হক* বলেন,
*"আমি একজন ছোট ব্যবসায়ী। চাঁদা না দেওয়ায় আমার বাসায় এমন বর্বর হামলা হয়েছে। আমি আমার নিরাপত্তা চাই এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"*
এদিকে এলাকাবাসী বলছে, ভাদাইল এলাকায় দিন দিন সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজি বেড়েই চলেছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে সন্ত্রাসীদের দমন করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে।