ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি
মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ আলী হোসেনের পুএ মোঃ সোহেল (২২) নামের এক যুবককে শুক্রবার গভীর রাতে তাহেরপুর উপজেলার কলাগাঁও গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানার মামলা নং -০৭,১২/০৬/২৫, ধারা ৯ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মনিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে ধর্মপাশা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২৮ শে জুন শনিবার দুপুর বেলায় আসামির জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে সুনামগঞ্জ জেল - হাজতে প্রেরণ করেন।