রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈরে আরেকটি অনাকাঙ্ক্ষিত মৃ'ত্যু'র ঘটনা ঘটেছে। ইতালি প্রবাসী রানা মাতুব্বরের স্ত্রী জেসমিনের (২৫) লাশ পড়েছিল রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায় তার শশুর বাড়ির লোকজন।রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই জেসমিনের স্বজনদের কান্নায় হাসপাতালের চত্বর ভারি হয়ে উঠে। চিৎকারে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
নিহত জেসমিন বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের শাহালম হাওলাদারের মেয়ে। পাঁচ বছর আগে তার বিয়ে হয় রাজৈর পৌরসভার মোল্লা কান্দি গ্রামের আমির মাতুব্বরের ইতালি প্রবাসী ছেলে রানা মাতুব্বরের সঙ্গে।
নিহতের স্বজনরা জানান, জেসমিনকে গুরুতর আহত অবস্থায় রোববার সন্ধ্যায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেসমিনের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজৈর থানা ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, ‘ঘটনার খবর পেয়েই আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নিহত জেসমিনের বাবা,মায়ের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত আবেদন করা হয় যে, তাহারা এটা নিয়ে কোন রকম থানা পুলিশের ঝামেলায় জড়াতে চান না।
তাই মাদারীপুর জেলা প্রশাসকের লিখিত অনুমতি সাপেক্ষে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করার জন্য জেসমিনের পরিবারের কাছে হস্তান্তর করে রাজৈর থানা পুলিশ।
জেসমিনের মৃত্যুর রহস্য শুধু রহস্যই হয়ে রইলো।