রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার, রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কালার চর গ্রামে চলছে কুমার নদী থেকে বালু উত্তোলনের মহা উৎসব।
সরেজমিনে গিয়ে জানা যায় রাজৈর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই নাকি চলছে বালু উত্তলনের রমরমা ব্যবসা।
শাহ আলম নামে এক ব্যক্তি দৈনিক দেশের মুখ প্রতিনিধিকে বলেন, দিনের আলোয় ছোট মেশিন দিয়ে চলে কুমার নদীর থেকে বালু উত্তোলন।
এবং রাত গভীর হলে মাদারীপুর সদর উপজেলার রায়ের কান্দি গ্রামের নদীর চরে সরাসরি বোলগেট বসিয়ে বালু উত্তোলন করে সেই বালু কালার চর এনে বিক্রি করেন। এটাই যেন বালু ব্যবসায়ী দের প্রতিদিনকার রুটিন, দেখার কেউ নেই কিছু বললেই তাহারা বলে তাদের নাকি প্রশাসন অনুমতি দিয়েছে।
অথচ প্রশাসনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তাহারা বলেন ও গুলো মিথ্যা কথা প্রশাসন কখনো বে-আইনি কাজ করে না। তবে কেন প্রশাসন বন্ধ করতে পারে না অবৈধ এ বালুর ব্যবসা।?