তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী, ০৩ জুলাই ২০২৫ – রাজশাহীর ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন হলো। সিটি বক্সিং ক্লাবের দীর্ঘদিনের ইতিহাসে প্রথমবারের মতো ক্লাবের কোচ ওস্তাদ মোঃ মুনতাজ আলী-কে মাসিক পারিশ্রমিক দেওয়ার প্রথা চালু করা হয়েছে। জে এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের রাজশাহী শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল কাদের উৎসব সম্পূর্ণ নিজ উদ্যোগে এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।
১৯৯২ সালে 'বিদ্যুৎ বক্সিং ক্লাব' নামে যাত্রা শুরু করা এই ক্লাবটি ১৯৯৬ সালে 'সিটি বক্সিং ক্লাব' নামে নতুন নামকরণ করে। জন্মলগ্ন থেকে সিটি বক্সিং ক্লাবের কোনো কোচকে পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা ছিল না।
আব্দুল কাদের উৎসবের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ শুধু একজন কোচের প্রাপ্য সম্মানই নিশ্চিত করেনি, বরং রাজশাহীর বক্সিং এবং সামগ্রিকভাবে ক্রীড়াকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি দৃঢ় প্রত্যয় স্থাপন করেছে।
আজ ৩ জুলাই, ২০২৫ তারিখে রাজশাহী জিমনেসিয়াম ভবন, সপুরা-তে আয়োজিত "বক্সিং প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ ক্যাম্প ২০২৫"-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। সিটি বক্সিং ক্লাব, রাজশাহী জেলা এই ক্যাম্পের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কাদের উৎসব। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি এবং সিটি বক্সিং ক্লাবের সভাপতি জনাব আরিফুজ্জামান সোহেল (ইঞ্জিনিয়ার) সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই পারিশ্রমিক প্রবর্তনকে রাজশাহীর সিটি বক্সিং ক্লাবের ইতিহাসে একটি নজিরবিহীন ও সম্মানজনক উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই উদ্যোগ নিঃসন্দেহে স্থানীয় ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং বক্সিংয়ের প্রতি আরও বেশি মানুষকে আগ্রহী করে তুলবে বলে আশা