মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে পবিত্র আশুরা উপলক্ষে ৯ মহরর এর র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলাস্থ কান্ঠাপাড়া ইমাম ভক্ত সাথী উদাসীর নিজ বাড়িতে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী আল হাসান আল হোসাইন (আ) এর স্মরণে আস্তানার প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে হায় হোসেন হায় হোসেন শ্লোগানে মুখরিত আওয়াজে র্যালি ও উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
কান্ঠাপাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান আল হোসাইন এর আস্তানার ইমাম ভক্ত সাথী উদাসী জানান,পবিত্র মহরমের ১০ আশুরার দিন ইমাম হাসান ও ইমাম হোসাইন সৎ পথের ধারক ও বাহক ইয়াজীদির হাতে শাহাদাত বরণ করেন যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রয়েছে।
ইমাম হাসান ও হোসাইন (আ)সত্যকে জমীনে প্রতিষ্ঠা করার জন্যই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে এই মহরম মাসের ১০ তারিখে শাহাদাত বরণ করেন।