মৌলভীবাজার মোঃশাহ আলম
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মা, অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রবিবার (৬ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (রোববার) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমাকে জুরাইন কবরস্থানে তাঁর পিতার কবরের পাশে দাফন করা হবে।
বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মাহমুদুর রহমানের মাতৃবিয়োগে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নন্দিত টেলিভিশন ও দৈনিক দেশের মুখ পরিবারসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন — আমিন।