মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কোকরহাটি গ্রামের চান মিয়ার পরিবারের ওপর সিদ্দিক এর পরিবার কর্তৃক বর্বরোচিত হামলায় ৪ জন গুরতর আহত।
আজ সোমবার ৭ ই জুলাই ঘটনা সূত্রে জানা গেছে,উপজেলাস্থ কোকরহাটি গ্রামের চান মিয়ার স্ত্রী,পুত্র ও কন্যার ওপর বর্বরোচিত হামলা করে সিদ্দিক ও তার পুত্র আসাদ,নূরুল ইসলাম ও তার পুত্র অনিক সহ মূলহোতা রাজ্জাক ও তার স্ত্রী সেলিনা।
উল্লেখ,অত্র এলাকার নূরুল ইসলাম এর পুত্র অনিক (২২) ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং তার প্রভাব দেখিয়ে বিভিন্ন সময় হুমকি দামকি দেওয়া সহ প্রভাব বিস্তার করছে এমনটি জানিয়েছেন ভুক্তভোগী জসিম।
ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানায়,৪ জনের মধ্যে আসমা বেগম (৫০)নামের একজন মহিলা আশঙ্কায় অবস্থায় ঢাকা মেডিকেল হসপিটালে রেফার করেছেন মানিকগঞ্জ কর্ণেল মালেক হসপিটাল কর্তৃপক্ষ বাকি ৩ জন চান মিয়ার পুত্র মোঃ জসিম ও কন্যা আখি হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি এবং বড় ছেলে আলামিন(৩২) গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল এ রেফার করেছে।
এ বিষয়ে হরিরামপুর থানার এসআই জয়নাল আবেদীন জানান,ভুক্তভোগীর পরিবার এর আগেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলো।
মারামারি ঘটনাটির বিষয়টি সম্পর্কে আমি অবজ্ঞত আছি,ঘটনাস্থলে গিয়ে তদারকি করেছি,ভুক্তভোগীর পরিবার মারামারি ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি অভিযোগ দায়ের করে এবং মালা প্রক্রিয়াধীন।