মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ -২ (সিংগাইর -হরিরামপুর ও সদর আংশিক )এর জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী হলেন মুহাম্মদ জাহিদুর রহমান।
তিনি মানিকগঞ্জ সদর থানার বাঘিয়া গ্রামের কৃতি সন্তান ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
সূত্রে জানা যায়,তিনি সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
পেশাগতভাবে তিনি ডিজিএম (এ্যাডমিন) ইবনে সিনা ট্রাস্ট এ কর্মরত আছেন।
মুহাম্মদ জাহিদুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের জানায়, ন্যায়-ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও জবাবদিহিমূলক সরকার গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাড়ি পাল্লায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার হাতকে শক্তিশালী করার লক্ষে মানিকগঞ্জ -২ সংসদীয় আসনের জনগণের কাছে দোয়া ও ভালোবাসা চাই এবং সকলকে দাড়ি পাল্লায় মার্কায় ভোট দিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট ও জবাবদিহিমূলক সরকার গঠনের সুযোগ করে দেওয়া উদার আহ্বান জানাচ্ছি।
মানিকগঞ্জ -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী -মুহাম্মদ জাহিদুর রহমান কে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী ও হরিরামপুর উপজেলা ইসলামী ছাত্রশিবির এবং হরিরামপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন।