প্রতিবেদক মুহসিন মিয়া শাহিন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পেলাইদ গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়ি থেকে এক লাখ টাকা ও দুই বছরের সন্তান নিয়ে চলে গেছেন এক নারী। পরে টাকা চাইতে গেলে স্বামী ও শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রীর পরিবারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুরের গোসিংগা ইউনিয়ন পেলাইদ গ্রামের রেহাজ উদ্দিনের নাতী ইলা মনি পাঁচ বছর আগে একই গ্রামের মুজাম্মেল হকের ছেলে মোঃ শরীফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাদের সংসারে বর্তমানে দুই বছর ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম আব্দুল্লাহ। আরো জানা যায় রেহাজ উদ্দিনের মেয়ে ইলা মনির মায়ের ও একাদিক বিয়ে হয়েছে এবং তারা এলাকার খুবই উশৃংখল প্রকৃতির মানুষ।
অভিযোগে জানা যায়, গত শনিবার ইলা মনি শরীফের নেওয়া ঋণের ১ লক্ষ টাকা নিয়ে তার নানার বাড়িতে চলে যান। এরপর শরীফ ও তার মা রোকেয়া বেগম টাকা ফেরত চাইতে গেলে ইলা মনি ও তার পরিবারের সদস্যরা তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ বিষয়ে ভুক্তভোগী স্বামী মোঃ শরীফ বলেন, “ইলা মনি আমার ১ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি ও আমার মা টাকা চাইতে গেলে আমাদের মারধর করে তাদের পরিবারের লোকজন। সে আমার ছেলেকে নিয়েও গেছে। আমার সন্তানের যত্ন-আত্তিও ঠিকভাবে করে না। আমি চাই আমার সন্তানকে ফিরে পেতে।”
শরীফের মা রোকেয়া বেগম বলেন,
“ইলা মনি চরিত্রহীন। সে আমাদের পরিবারে বারবার অশান্তি সৃষ্টি করেছে। এখন হঠাৎ করে এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। আমার নাতিও নিয়ে গেছে। যদি নাতির কোনো ক্ষতি হয়, তার দায় ইলা মনিকে নিতে হবে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয় সূত্রে আরও জানা যায়, শরীফ যখন তার পিতা-মাতার ভরণপোষণ করতে চেয়েছিলেন, তখন থেকেই ইলা মনি বিরক্তি প্রকাশ করতেন এবং কলহ সৃষ্টি করতেন।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।