জয়পুরহাট প্রতিনিধিঃ মোঃ রাফিউল ইসলাম রুবেল
পাঁচবিবি পৌরসভার দমদমা পৌর মহাশ্মশান মন্দিরে হরিবাসর ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তনে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচবিবি গণমানুষের নেতা, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, শামীম হোসেন মন্ডল।
তিনি হরিবাসর অনুষ্ঠানে নগদ ২ লক্ষ টাকা অনুদান দিয়ে হরিবাসর অনুষ্ঠানের সহযোগিতা করেন।
এছাড়াও শ্মশান ঘাটে এক মাসের মধ্যে নিজ উদ্যোগে এবং নিজ খরচে একটি সেড করে দেওয়ার অঙ্গীকার করেন।
সবসময়ই সকল কাজে পাশে থাকে সবসময়ই সহযোগিতার আশ্বাস প্রদান করেন।