তানজিলুল ইসলাম লাইক (রাজশাহী)
আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সাথে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা।
সভায় উপস্থিত ছিলেন—প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার
সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ
সহকারী প্রেস সচিব সুচিস্মিতা
জেলা প্রশাসক আফিয়া আক্তার
মূল উদ্দেশ্য ছিল সরকারি কার্যক্রমে গণমাধ্যমের অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রবাহে গুণগত মান নিশ্চিত করা।
সক্রিয় আলোচনায় উঠে এসেছে স্থানীয় উন্নয়ন, মিডিয়া-প্রশাসন সমন্বয় এবং তথ্যের স্বচ্ছতা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ দিক।