মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ জুলাই) বিকাল ৫ টায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।মিছিল শেষে উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম, আহবায়ক রিয়াসাত করিম নয়ন,সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত, উল্লাপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন হোসেন,উল্লাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া প্রমুখ।
উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন শুধু ছাত্রদের একক আন্দোলনে কিন্তু সৈরাচার হাসিনার পতন হয় নাই।
বরং বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও দেশের সকল শ্রেণী পেশার মানুষের সকলের স্বতঃস্ফূর্ত আন্দোলনে হাসিনার পতন হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহল এই আন্দোলনের মুল উদ্দেশ্যকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই কুচক্রী মহলকে প্রতিহত করতে হবে।দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ আমাদের এই সোনার বাংলায় আর কোন বৈষম্য থাকবেনা।