এ কে এম মাহমুদ রিয়াজ, রিপোর্টার
লক্ষ্মীপুর জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আজ(১৩/৬/২০২৫) রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে, জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
সভায় জেলার সার্বিক নিরাপত্তা, অপরাধ দমন, যানবাহন চলাচল, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, সামাজিক স্থিতিশীলতা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো আকতার হোসেন। উপপরিচালক,স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার,ফায়ার সার্ভিস, আনসার, র্যাবসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় জেলা প্রশাসক বলেন, “সুশাসন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সমন্বিত প্রয়াস অপরিহার্য। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতাও জরুরি।”
তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোনো অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।
সভায় বক্তারা মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন, ইভটিজিং প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত প্রদান করেন।
এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
সভা শেষে জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে আগামীদিনের কর্মপরিকল্পনার ভিত্তি স্থাপন করেন।