বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পবা উপজেলার কাটাখালী শাখার নতুন অফিস এর শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ আগষ্ট) কাটাখালী পৌরসভা বিএনপি'র নতুন অফিসে এই আয়োজন করা হয়।
কাটাখালী পৌরসভা বিএনপি'র ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন কাটাখালী পৌরসভা যুবদল এর সাবেক আহবায়ক মাসুদ রানা, রাজশাহীর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সাবেক সংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, রাজশাহীর জেলা ছাত্রদল এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ কাটাখালি পৌরসভা বিএনপির ২ ও ৩ নং ওয়ার্ডের নেতা কর্মীরা।
এছাড়া যুবদল , ছাত্র দলসহ শীর্ষস্থানীয় নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনের সফলতা কামনা করা হয়।