সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে নিঃস্বার্থ, গরীর, অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে এক ঝাঁক তরুনের সমন্বয়ে " শুনহে মানুষ ভাই,সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করার অঙ্গিকার নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসাবে স্বপ্নতরু সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ।
৩ রা আগস্ট রবিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা বি আর ডি বি হলরুমে নবগঠিত স্বপ্নতরু সামাজিক সংগঠনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেক কেটে শুভ উদ্বোধন করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ এনামুল হক। সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ইকবাল হোসেন মন্টু,ফজলে রাব্বির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হুদা লিমন তালুকদার, মাহাবির আহমেদ প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সংগঠনের আহবায়ক কমিটির কয়েকজনের নাম ঘোষণা করা হয়। আহবায়ক ফজলে রাব্বি, যুগ্ম আহবায়ক তানভীর খান ফরহাদ,যুগ্ম আহবায়ক সায়েম আহমেদ সামি,সদস্য সচিব নাজমুল হুদা লিমন তালুকদার, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন।সর্বশেষ কর্মসূচি হিসেবে একটি বৃক্ষ রোপন করা হয়।